ডাঃ রেণু গুপ্তা (জয়া) একজন অভিজ্ঞ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এবং লেজার ডার্মাটোসার্জন। তিনি বিএসএমএমইউ (BSMMU) থেকে চর্ম ও যৌন রোগে ডিপ্লোমা (DDV) এবং ভারত থেকে ডার্মাটোসার্জারী ও কসমেটোলজিতে উচ্চতর স্পেশাল ট্রেনিং সম্পন্ন করেছেন।
বর্তমানে তিনি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, বগুড়ার চর্ম ও যৌন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রতিষ্ঠিত নারায়নী এস্টেটিকস্ এন্ড লেজার সেন্টার-এ তিনি আধুনিক মেডিকেল টেকনোলজি ও লেজার মেশিনের মাধ্যমে রোগীর ত্বকের সুচিকিৎসা দিয়ে থাকেন।